অবিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ফুটবলারের কাছে ব্যালন ডি’অর পুরস্কারটি পরম কাঙ্ক্ষিত হতে পারে, তবে ফ্রেঞ্চ উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরির জন্য নয়! বায়ার্ন মিউনিখ তারকা বলছেন, পারফরম্যান্সের ভিত্তিতে এখন আর এই পুরস্কার দেওয়া হয় না, দেওয়া হয় রাজনৈতিক সিদ্ধান্তে। রিবেরির মতে, এবার ব্যালন ডি’অর ম্যানুয়েল নয়্যার কিংবা আরিয়েন রোবেনের জেতা উচিত। কিন্তু তাঁরা সেটি পাবেন কি না, তা নিয়ে ঢের সন্দেহ আছে তাঁর। গতবারের অভিজ্ঞতা থেকে বলছেন, এবারও যোগ্য খেলোয়াড়টি জিতবে না, ‘আমি দেখেছিলাম সেপ ব্ল্যাটার কীভাবে রোনালদোকে আলিঙ্গন করছেন এবং রোনালদোর পরিবারও সেখানে ছিল। আমি অতটা গর্দভ নই যে বুঝব না এটা আগে থেকেই ঠিক করা ছিল। না হলে সে নিশ্চয়ই পুরো পরিবারকে নিয়ে আসত না!’ ফক্স স্পোর্টস।