অভাগা ৬৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসল্যান্ডের ৬৫০ জন মানুষ সম্ভবত এ মুহূর্তে নিজেদের ‘অপরাধী’ ভাবছেন। তাঁদের ফুটবল দল এত বড় একটা কীর্তি গড়ে ফেলল, অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ৬৫০ জন আইসল্যান্ডার কিনা সেটি টিভিতে দেখেননি! ২৭ জুন ইউরোর শেষ ষোলোতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আইসল্যান্ড। শুধু ইউরো নয়, ফুটবল ইতিহাসেই সিগুর্ডসন-গুনারসনদের এই জয় অতুলনীয়। ছোট্ট দ্বীপদেশটির ৩ লাখ ৩০ হাজার মানুষের প্রায় সবাই মাঠে নয়তো টিভিতে সরাসরি দেখেছেন সেই ইতিহাস গড়া মুহূর্তটি। আইসল্যান্ডিক টিভি চ্যানেল সিওনভার্প সিমানসে সরাসরি ম্যাচটি দেখেছেন ৯৯.৮ শতাংশ মানুষ। বাকি ০.২ শতাংশ (সংখ্যায় মাত্র ৬৫০ জন) মানুষই নাকি তখন খেলা না দেখে অন্য চ্যানেল খুলে বসে ছিলেন। কী দুর্ভাগ্য! এএস।