অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে প্রিমিয়ার লিগের দশ দলে হয়েছিল সপ্তম। তবে এবার চতুর্থ হওয়ার স্বপ্ন দেখছে বিজেএমসি। আগামী মৌসুমে চতুর্থ হওয়ার লক্ষ্য সামনে রেখে এবার অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর একটি দল গড়েছে তারা। কাল বাফুফে ভবনে অনেকটা নীরবেই দলবদল সারল বিজেএমসি। স্থানীয় ২৯ জন ফুটবলারের মধ্যে অনূর্ধ্ব-১৮ দলের পাঁচজন। বিদেশিদের মধ্যে যোগ দিয়েছেন সেনেগালের স্ট্রাইকার দুদু সামকো। গত মৌসুমে বিজেএমসিতে খেলা নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসান স্যামুয়েলও খুব শিগগিরই ক্যাম্পে যোগ দেবেন। কোচের দায়িত্ব নিতে পারেন শ্রীলঙ্কান পাকির আলী।