অভিনেতা পোল্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোলন স্টেডিয়ামে তো অনেক খেলেছেন। এই শহরেই জন্ম তাঁর, বড় হয়েছেন এখানেই। স্টেডিয়ামটাও হাতের তালুর (নাকি পায়ের?) মতো চেনা লুকাস পোডলস্কির। এবার সেই স্টেডিয়ামে এসে অন্য রকম একটা অনুভূতি হলো এই জার্মান উইঙ্গারের। খেলতে নয়, এসেছেন যে শুটিং করতে! না, কোনো বিজ্ঞাপনচিত্রের নয়, চলচ্চিত্রেরই শুটিং করেছেন পোল্ডি। তাহলে কি খেলা ছেড়ে রুপালি পর্দায় নাম লেখাচ্ছেন? সে রকম কিছু নয়, জার্মান কমেডি ছবি মাচো ম্যানের একটা চরিত্রে অভিনয় করছেন পোডলস্কি। সেটাও নিজের নামেই। সে কারণেই মাঠে শুটিং করতে হয়েছে। কিন্তু কবে নাগাদ তাঁকে রুপালি পর্দায় দেখা যাবে? অপেক্ষা করতে হবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত। ছবিটির পরিচালক মারিও গোটশেকেও অভিনয়ের প্রস্তাব দিয়েছেন! গোলডটকম।