অভিযোগ এবং হোর্হে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর ফাঁকির অভিযোগ ওঠার পর থেকেই লিওনেল মেসির বাবা হোর্হে মেসি বলে আসছেন, কর বিষয়টা দেখভাল করেন তাঁদের কৌঁসুলি। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই মেসির। পুরোনো সেই কথাটাই নতুন করে বললেন মেসি সিনিয়র। ২০০৫-০৭ বছরের আয়কর রিটার্নে ৪০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ মেসি ও হোর্হের বিপক্ষে। স্প্যানিশ এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে হোর্হে নিজেদের নির্দোষ দাবি করে বলছেন, লিওনেল মেসিকে কর ফাঁকির যেকোনো তদন্তেরই বাইরে রাখা উচিত। রয়টার্স।