অভিযোগ থেকে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁধ থেকে যেন একটা বিশাল বোঝা নেমে গেল বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর। নেইমারের দলবদল চুক্তিতে কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। স্পেনের আদালতে তাঁর বিরুদ্ধে এ-সংক্রান্ত সব অভিযোগ তুলে নিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বার্সেলোনা জানিয়েছিল, সান্তোস থেকে নেইমারকে কিনতে ৫ কোটি ৭০ লাখ ইউরো খরচ হয়েছে। কিন্তু পরে জানা যায় আসলে অঙ্কটা আরও বেশি। দলবদলে অনিয়মের অভিযোগ ওঠে ক্লাবটির বিরুদ্ধে, পদত্যাগ করেন ক্লাবের আগের সভাপতি সান্দ্রো রোসেল। নতুন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকেও দাঁড়াতে হয় কাঠগড়ায়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, কর ফাঁকির অভিযোগের দায়টা আসলে বর্তায় রোসেলের ওপর, কারণ তিনিই তখন ক্লাবের সভাপতি ছিলেন। এএফপি।