অভিষেকেই জয় নোফেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এই তিন জেলার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গড়া নোফেল স্পোর্টিং ক্লাব প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম খেলতে নামে কাল। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেকেই জয় তুলে নিয়েছে তারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নোফেল ২-০ গোলে হারিয়েছে গত মৌসুমের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া ফেনী সকারকে। ম্যাচের ২৬ মিনিটে আরিফুলের গোলে প্রথমে এগিয়ে যায় নোফেল। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাজ্জাদ জামান। চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধন উপলক্ষে সাজানো হয়েছিল স্টেডিয়াম। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।