লিগের তিন ম্যাচ হয়ে গেল অথচ জয়ের দেখা নেই। হার দিয়ে লিগ শুরুর পরের দুই ম্যাচে ড্র করেছে নাপোলি। এই মৌসুমে দায়িত্ব নেওয়া কোচ মরিজিও সারিকে নিয়ে এরই মধ্যে সমর্থকদের উসখুস শুরু হয়ে গেছে। তৃতীয় ম্যাচের পর ইতালিয়ান কোচ ‘অনাস্থা ভোট’ পেলেন নতুন আরেকটি। তবে এটি আলোচনায় আসছে, কারণ ভোটদাতা যে স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা!
প্লাস এন পিনেকে আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘সারিকে আমি অনেক সম্মান করি। তবে ওঁর অধীনে আমরা নাপোলিকে জিততে দেখতে পাব না।’
নাপোলি অতীতে সব সাফল্যই পেয়েছে তাঁর হাত ধরে। ভালোবাসার ক্লাবটির এমন হতদশায় ম্যারাডোনার উদ্বেগ তো থাকবেই, ‘এই দলটি দেখে আমার শুরুর নাপোলি দলের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা অবনমন এড়াতে লড়তাম। আমার সবচেয়ে বড় ভয় সেটিই। তালিকার মাঝে থাকতেও এদের কষ্ট হবে। সারি ভালো লোক, তবে নাপোলির জন্য যোগ্য নয়। এই ক্লাবের বেঞ্চে বসতে পারাই ওর জন্য বড় উপহার।’ গোলডটকম।