অর্থ পাচারের ৫৩ অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিসহ অর্থ পাচারের এন্তার অভিযোগ উঠেছে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে। সেটার সংখ্যা কত জানেন? সুইস তদন্তকারীরা জানাচ্ছেন, শুধু অবৈধ পাচারেরই ৫৩টি অভিযোগ নিয়ে তদন্ত চলছে। সেটাও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ নিয়েও। প্রতিটি আলাদা অভিযোগে আবার একাধিক অর্থ লেনদেনের ঘটনাও আছে।
এদিকে ফিফা মহাসচিব জেরোম ভালকে নিউইয়র্কভিত্তিক একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। ব্যারি বার্ক নামের এই আইনজীবী এর আগে ব্ল্যাটারের পক্ষেও কাজ করছেন। ভালকের বিরুদ্ধে এখনো অবশ্য আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। এএফপি, রয়টার্স।