অর্থই কারণ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়বেলায় রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে লিখেছেন খোলা চিঠি। যে চিঠিতে ফুটে উঠেছে অ্যাঙ্গেল ডি মারিয়ার অভিমান। তাঁর সামান্য একটু চাওয়া নাকি মেটাতে রাজি হয়নি রিয়াল, বাধ্য করেছে ক্লাব ছাড়তে। আর্জেন্টাইন উইঙ্গারের সেই চিঠি হয়তো আবেগাপ্লুত করেছে অনেক রিয়াল সমর্থককে।
কিন্তু উল্টো পিঠেও কিছু পাওয়া যাচ্ছে! বিদায়ী ক্লাবকে নিয়ে ডি মারিয়া যেসব কথাবার্তা বলেছেন তার জবাব দিয়েছেন স্বয়ং রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাঁকে ছাড়তে বাধ্য করা হয়নি, বরং বেশি অর্থের জন্য তিনিই রিয়াল ছেড়েছেন বলে উল্টো অভিযোগ করেছেন আনচেলত্তি।
টাকার জন্য খেলে এমন খেলোয়াড়কে তাই দলে রাখতে চাননি রিয়াল কোচ, ‘কেউ খেলতে ভালোবাসে, কেউ চায় টাকা কামাতে। বিশ্বসেরা ক্লাবে খেলার জন্যও যদি কোনো খেলোয়াড়কে প্রেরণা দিতে হয়, আমার তাকে ছেড়ে দিতে কোনো আপত্তি নেই।’ ইউরো স্পোর্টস।