অর্থবিমুখ রামোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কদিন আগে সাবেক কোচ আরিগো সাচ্চি দাবি করলেন, সার্জিও রামোস রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন। রিয়াল নাকি এই ডিফেন্ডারকে কম বেতন নেওয়ার প্রস্তাব দিয়েছে। সে জন্যই ক্লাবের সঙ্গে রামোস নতুন চুক্তি করেননি। কিন্তু রিয়ালের হয়ে রামোসের ফর্ম তো বেতন কমানোর মতো কিছু হয়নি! এত দিন এই ২৮ বছর বয়সী ডিফেন্ডার মুখে কুলুপ এঁটে ছিলেন। কাল এমন একটা জবাব দিলেন যাতে সাচ্চির আর বলার কিছু থাকবে না। রামোসের দাবি, টাকাপয়সা তাঁর কাছে কখনোই প্রাধান্য পায়নি, ‘টাকার পেছনে আমি কখনো ছুটিনি। নিজের ও প্রিয়জনদের সুখটাই আমার কাছে আগে।’ শুধু তা-ই নয়, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা উক্তিও টেনে এনেছেন, ‘যে টাকাকে সবকিছু মনে করে, সে টাকার জন্য যেকোনো কিছুই করতে পারে।’ গোলডটকম।