প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে রাঁধে সে চুলও বাঁধে’ প্রবাদটা সানজিদা আক্তারের নামের সঙ্গে বেশ মানিয়ে যাচ্ছে। ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বে নজরকাড়া পারফরম্যান্স করেছিল ময়মনসিংহের এই কিশোরী। পড়াশোনাতেও ভালো, যার প্রমাণ রেখেছে এবারের জেএসসি পরীক্ষায়। অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় পেয়েছে জিপিএ ৪.৬১। ময়মনসিংহের কলসিন্দুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী কাল পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বাসে ঠিকমতো কথাই বলতে পারছিল না, ‘এমন রেজাল্ট হবে ভাবতেই পারিনি। ঠিকমতো পড়াশোনার সময় পেতাম না। শুধু রাতের বেলায় পড়েছি।’ জেএসসি পরীক্ষার জন্যই মহিলা সাফের দলে সুযোগ পেয়েও পাকিস্তানে খেলতে যায়নি সানজিদা। সেই ‘ত্যাগ’ সার্থকই!