অলিম্পিকে নেইমারকে চায় ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি টুর্নামেন্টেই খেলতে পারবেন না, সেটি আগেই বোঝা যাচ্ছিল। কোপা আমেরিকা ও ২০১৬ অলিম্পিক—দুটির মধ্যে যেকোনো একটি টুর্নামেন্টে ব্রাজিল দলের হয়ে খেলতে পারবেন নেইমার। তবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা চাইছেন, কোপায় নয়, বরং রিও অলিম্পিকেই খেলুন বার্সেলোনা ফরোয়ার্ড।
টানা খেলার ধকলের কথা মাথায় রেখে নেইমারকে যেকোনো একটি টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে বার্সা। তবে সেটি কোন টুর্নামেন্ট হবে, এ নিয়ে বেধেছে ঝামেলা। গত মঙ্গলবার মাদ্রিদে এস্পোর্তে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দুঙ্গা বলেছেন নেইমারকে তিনি অলিম্পিকে চান।
কারণটা সহজেই বোঝা যায়। এখনো যে অলিম্পিকে সোনা জেতা হয়নি ব্রাজিলের। পাঁচবার বিশ্বকাপজয়ী দলটির ট্রফি ক্যাবিনেটে একমাত্র এই পদকটিই নেই। দুঙ্গাও বললেন, ‘দুটির মধ্যে কোনো একটি নির্বাচন করা কঠিন। তবে আমার মনে হয় ব্রাজিল এখনো যে পদকটি জিততে পারেনি, সেটির জন্য চেষ্টা করা বেশি জরুরি। তার ওপর আমরা ঘরের মাটিতে খেলছি (অলিম্পিক)।’ এএফপি।