অল্পের জন্য রক্ষা রোনালদিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন রোনালদিনহো। ভারতের কেরালায় তাঁকে বহনকারী গাড়ির সামনে একটি ট্রাফিক লাইটপোস্ট ভেঙে পড়ে। একটু পরে সেটি ভেঙে পড়লে হয়তো তা গাড়ির ওপরই পড়ত!
দুবারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো সোমবার গিয়েছিলেন কেরালার কোজিকোড়ের সরকারি এক স্কুলের অনুষ্ঠানে। ফেরার পথেই ঘটে ট্রাফিক লাইটপোস্ট ভেঙে পড়ার ঘটনা। তাঁকে একনজর দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় জমে গিয়েছিল মানুষের। কিছু লোক উঠে গিয়েছিল ট্রাফিক লাইটপোস্টের ওপর। চাপ নিতে না পেরেই তা ভেঙে পড়ে।
সেইত নাগজি ট্রফির উন্মোচন করতেই শনিবার ভারতের কেরালায় এসেছেন সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা। প্রায় ২১ বছর পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ইউরোপ ও লাতিন আমেরিকার সাতটি দল অংশ নেবে প্রতিযোগিতায়। টুর্নামেন্টের শুভেচ্ছাদূত রোনালদিনহো। আইএএনএস, এনডিটিভি।