অসুস্থ সিরাজুলের পাশে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি জটিলতায় ভুগতে থাকা ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলামের (বাচ্চু) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিরাজুল ইসলামকে দেখতে যান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুলের চিকিৎসার সব ব্যয়ভার ফেডারেশনই বহন করবে বলে জানিয়েছেন সালাউদ্দিন।