অস্কার যাচ্ছেনই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দলবদলটা যে হচ্ছে, সেটি অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কাল আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিল চেলসি। চীনের সাংহাই এসআইপিজিতে যোগ দিচ্ছেন অস্কার। চেলসি পেয়েছে প্রায় ৫২ মিলিয়ন পাউন্ড, অস্কারও প্রতিবছর পাবেন ২০ মিলিয়ন পাউন্ড। স্টামফোর্ড ব্রিজে চার বছরে প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ ও লিগ কাপ জিতেছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার। এই মৌসুমে আন্তোনিও কন্তে চেলসির কোচ হয়ে আসার পর থেকে মূল দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি। গোলডটকম।