অস্কার-হ্যাজার্ডে চেলসির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমকে ডনসের সঙ্গে ৫-১ গোলের জয়টা হয়তো এমন কিছু নয়। দ্বিতীয় বিভাগের দলের সঙ্গে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা বড় জয় পেতেই পারে। তবে এফএ কাপের চতুর্থ রাউন্ডে কালকের রাতটা অনেক দিন মনে রাখবেন অস্কার ও এডেন হ্যাজার্ড। পেশাদার ক্যারিয়ারে কোনো ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন অস্কার। আর ২৭৩ দিন পর অবশেষে গোলের দেখা পেয়েছেন হ্যাজার্ড। চেলসির অন্য গোলটি বাট্রান্ড ট্রায়োরের। পঞ্চম রাউন্ডেই চেলসিকে বড় পরীক্ষা দিতে হবে, প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ইএসপিএন।