অস্ট্রেলিয়াকেই পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া নিজ মহাদেশ ছেড়ে এশিয়ায় এসেছে, এ অনেক পুরোনো খবর। এশিয়ার অন্যতম পরাশক্তিও তারা। গত জানুয়ারিতে জিতে নিয়েছে এশিয়ান কাপও। বিশ্বকাপ বাছাই পর্বের ড্রয়ে সেই অস্ট্রেলিয়াকেই পেল বাংলাদেশ।
বিশ্বকাপে খেলা তো পরের কথা। বিশ্বকাপের বাছাই পর্বে খেলার জন্যই অনেক কাঠখড় পোড়াতে হতো বাংলাদেশকে। তবে এবার দৃশ্যপটে খানিকটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে ২০১৮ বিশ্বকাপের এশিয়া মহাদেশীয় বাছাই পর্বে খেলার। আজ অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল বিশ্বকাপের মহাদেশীয় বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে বাংলাদেশের স্থান হয়েছে 'বি' গ্রুপে। অস্ট্রেলিয়া ছাড়াও এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান।
আজকের ড্রয়ে ভাগ্য নির্ধারিত হয়েছে ৪০টি দলের। ৮টি গ্রুপের প্রত্যেকটিতে আছে ৫টি করে দল। এখান থেকে মোট ১২টি দল যাবে বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে যোগ হবে সেরা চারটি ‘গ্রুপ রানার্স আপ’ দল। খেলা হবে দুইটি লেগে। ১১ জুন ২০১৫ থেকে ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত এই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই পর্বের বাধা পেরোতে পারলেই বাংলাদেশ চলে যাবে বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণের আরও একটু কাছে। তৃতীয় রাউন্ডে ১২টি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে।