অস্ত্রের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথ হারিয়েই হয়তো ভুল গ্যালারিতে ঢুকে পড়েছে বেচারা! এসপানিওলের সমর্থকদের মধ্যে বার্সেলোনার এক সমর্থককে দেখে সবাই এটাই ভেবেছিল প্রথমে। কিন্তু আসল বিষয় যে অন্য, তা স্বাগতিক দলের সমর্থকেরা বুঝতে পারলেন পরে। ওই লোক আসলে গিয়েছিলেন দাদাগিরি ফলাতে! খেলোয়াড়দের উজ্জীবিত করতে গান গাইছিলেন এসপানিওলের সমর্থকেরা। বলা নেই, কওয়া নেই হঠাৎ করেই পকেট থেকে বন্দুক বের করেন সেই ভদ্রলোক! অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের বার্সার গান গাইতে বলেন তিনি। পরে অবশ্য পুলিশের হাতে আটক হয়েছেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করার সময় বোঝা গেছে বার্সার ওই সমর্থক ছিলেন মদ্যপ অবস্থায়। মার্কা।