প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা পেপ গার্দিওলা! একটু না হয় মেজাজ হারিয়ে ফেলেছিলেন। তাতেই এত সমালোচনা! গত মঙ্গলবার অডি কাপের ম্যাচে মিলানের নাইজেল ডি জংয়ের সঙ্গে বাগ্যুদ্ধে জড়ানোর পর থেকে বেশ সমালোচিত বায়ার্ন মিউনিখ কোচ। এবার তাঁর ওই ‘বিস্ফোরণে’র সমালোচনা করলেন স্বয়ং ম্যাথিয়াস সামার। বায়ার্নের ক্রীড়া পরিচালক স্বীকার করে নিয়েছেন, গার্দিওলা কিছুটা ‘অস্থির’। তবে কোচের পক্ষেও ঢোল পিটিয়ে সামার বলেছেন, গার্দিওলার রাগ আসলে দলের প্রতি আত্মনিবেদনের প্রকাশ। তা বটে। গত জানুয়ারিতে উচ্চাশা নিয়ে জার্মান অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় জশুয়া কিমিচকে দলে এনেছেন গার্দিওলা। আগামী ১০ বছরের মধ্যে কিমিচ জার্মানির সেরা খেলোয়াড়দের একজন হবেন—স্প্যানিশ কোচের ধারণা এমনই। সেই কিমিচকেই কিনা আঘাত দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন ডি জং! বুন্দেসলিগাও শুরু হয়ে গেল বলে। চাপ তো অনেক! গোলডটকম।