অ্যাটলেটিকোকে হারাল সেভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমে প্রথম হারের স্বাদ পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। কাল লা লিগায় সেভিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল ডিয়েগো সিমিওনের দল। ৭৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্টিভেন এনজনজি। ঘরের মাঠের এই জয় সেভিয়াকে পয়েন্ট তালিকার শীর্ষেও তুলে দেয়। ৯ ম্যাচে ২০ পয়েন্ট সেভিয়ার। সমান ম্যাচে ১৯ ও ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো। কাল রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে থাকলে অবশ্য সেভিয়াকে টপকে আবার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। এএফপি।