অ্যান্টলার্সের ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা ক্লাব বিশ্বকাপে এত দিন এশীয় ক্লাবগুলোর সর্বোচ্চ সাফল্য ছিল সেমিফাইনাল পর্যন্ত খেলা। এবার ইতিহাস বদলাল। কাল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে জাপানের কাশিমা অ্যান্টলার্স। রোববারের ফাইনালে রিয়াল মাদ্রিদ অথবা ক্লাব আমেরিকার বিপক্ষে খেলবে দলটি।
ওসাকার প্রথম সেমিফাইনালটা আরেকটি কারণেও ইতিহাসে নাম লিখিয়েছে। অ্যান্টলার্সের প্রথম গোলটা এসেছে ভিডিও প্রযুক্তির কল্যাণে। অ্যান্টলার্স খেলোয়াড়দের দাবির মুখে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিজ (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিডিও দেখে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত এটাই প্রথম। ৩৩ মিনিটে শোমা দোইয়ের ওই পেনাল্টি গোলের পর ৮৩ ও ৮৫ মিনিটে বাকি দুটি গোল করেছেন ইয়াসুশি এনদো ও ইয়ুমা সুজুকি। ফিফা।