অ্যালারডাইসই নতুন কোচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু প্রায় চূড়ান্ত হয়েই ছিল। অপেক্ষা ছিল শুধু ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও চলে এল কাল। নতুন কোচ হিসেবে স্যাম অ্যালারডাইসকেই নিয়োগ দিল ইংল্যান্ড। ৬১ বছর বয়সী সাবেক ডিফেন্ডার গত মৌসুমে সান্ডারল্যান্ডের কোচ ছিলেন, দলটিকে অবনমন থেকে বাঁচিয়েছেনও। ২৫ বছরের কোচিং ক্যারিয়ারে অপেক্ষাকৃত ছোট দলগুলোকে নিয়েও ভালো ফল করায় তাঁর দক্ষতাই নজর কাড়ে এফএর তিন সদস্যের কোচ নির্বাচন কমিটির। নির্বাচিত হয়ে অ্যালারডাইসও খুশি। দ্যএফএডটকম।