আইএসএলে চ্যাম্পিয়ন কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ হওয়া তিন মিনিটও প্রায় শেষের পথে। অতিরিক্ত সময়ে খেলার জন্য দুই দলই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু কে জানত, এমন নাটকীয়তা অপেক্ষা করছে ফাইনালে! শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে মোহাম্মদ রফিকের গোল। ইংলিশ গোলকিপার ডেভিড জেমস যেন বিশ্বাসই করতে পারছিলেন না বল জালে! টিভি ক্যামেরার চোখ তখন গ্যালারিতে। উচ্ছ্বাসে নাচতে শুরু করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। শচীন টেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে আইএসএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন সৌরভ গাঙ্গুলীর অ্যাটলেটিকো ডি কলকাতা।
পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে ছিল কেরালার, ৩০ শতাংশ কলকাতার। কিন্তু বলের দখলই যে সব নয়, সেটি প্রমাণ করে দিন শেষে চ্যাম্পিয়ন হলো কলকাতাই। আইএসএল জিতে কলকাতার কোচ আন্তনিও হাবাস উৎসর্গ করতে চেয়েছিলেন তাঁর ৮৬ বছর বয়সী মাকে। ট্রফি জিতেই দেশে ফিরছেন এই স্প্যানিয়ার্ড। কলকাতার দলটিতে থেকেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলামকে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ২।