আইএসএলে জিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিকো
জিকো

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) তারাভরা আকাশ সমৃদ্ধ হলো আরেকটু। সেখানে জ্বলজ্বল করছে এখন ‘সাদা পেলে’ জিকোর নাম। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে গোয়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনটি বিশ্বকাপ খেলা জিকো সর্বশেষ কোচিং করিয়েছেন কাতারের আল ঘারাফা স্পোর্টস ক্লাবকে। আইপিএলের আদলে আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে আইসিএল ফুটবল টুর্নামেন্ট। ১০ সপ্তাহের এই আসরে এর মধ্যেই নাম লিখিয়েছেন আলেসান্দ্রো দেল পিয়েরো, ডেভিড ত্রেজেগে, রবার্ট পিরেস, লুইস গার্সিয়া, ডেভিড জেমসের মতো ফুটবলাররা। এএফপি।