আইএসএলে মাতেরাজ্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ফুটবলে সর্বশেষ খেলেছেন ২০১১ সালে, ইন্টার মিলানে। মাঝখানে ফুটবলের বাইরে থাকলেও ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ডাক উপেক্ষা করতে পারলেন না মার্কো মাতেরাজ্জি। যোগ দিয়েছেন অভিষেক বচ্চনের দল চেন্নাই টাইটানসে, খেলোয়াড় কাম কোচ হিসেবে। ৪১ বছর বয়সী ইতালির ডিফেন্ডারের কোচ হিসেবে অভিষেক হবে আইএসএলেই। গোলডটকম।