আইওসি থেকেও ব্ল্যাটারের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে। এবার পদাধিকার বলে প্রাপ্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্যপদটিও ছেড়ে দিলেন সেপ ব্ল্যাটার। নিয়মানুযায়ী অলিম্পিকের সঙ্গে জড়িত খেলাগুলোর সর্বোচ্চ সংস্থার প্রধান আইওসির সদস্য হন। ১৯৯৮ সালে ফিফা সভাপতি নির্বাচিত ব্ল্যাটারও এই নিয়মে ১৯৯৯ সাল থেকে শুরু করে ১৬ বছর আইওসির সদস্য ছিলেন। গত সোমবার কুয়ালালামপুরে আইওসির সভায় আরও আট বছরের জন্য পুনর্নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল তাঁর। যেহেতু ফিফার দায়িত্বই ছেড়ে দিচ্ছেন, তাই এ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আইওসি সভাপতি টমাস বাখকে জানিয়ে দেন ব্ল্যাটার। এএফপি।