আইনি লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সঙ্গে দলের লড়াই হয় মাঠে। ফুটবলারদের দলবদল নিয়ে জটিলতায় কখনো কখনো লড়াই হয় আদালতেও। তাই বলে দল বনাম সাধারণ এক দর্শকের আইনি লড়াই! মিউনিখের আদালতে শুরু হয়েছে তেমনিই এক লড়াই। এক পক্ষে বায়ার্ন মিউনিখ, আরেক পক্ষে অস্ট্রিয়ার নাগরিক ফ্রিৎজ রেটেনস্টেইনার। ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ দেখার জন্য বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় গিয়েছিলেন রেটেনস্টেইনার। মাঠে ঢোকার মুখে ইউনাইটেডের টিকিটবিহীন এক সমর্থক তাঁকে নিরাপত্তাবেষ্টনীর সঙ্গে ধাক্কা দেন। হাঁটুতে গুরুতর আঘাত পান রেটেনস্টেইনার, ভেঙে যায় কনুই ও দাঁত। হাসপাতালে তিন বছর কাটালেও এখন লাঠির সাহায্য ছাড়া চলতেই পারেন না। এই ক্ষতির জন্য বায়ার্নকে দায়ী করে ১ লাখ ২০ হাজার ইউরো ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকেছেন আদালতে। ডেইলি মেইল।