আইনি লড়াইয়ে জিতলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ বিশ্বকাপ ফাইনাল তাঁকে আজীবন পোড়াবে। জার্মানির কাছে সেই হার কখনোই মেনে নিতে পারার কথা নয় লিওনেল মেসির। সেই ম্যাচের পর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেছে চারদিক থেকে আসা সমালোচনাও। লেখা হয়েছিল উল্টোপাল্টাও। তেমনই এক পত্রিকা লা রাহোনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। বার্সেলোনার আদালতে পত্রিকাটির বিপক্ষে মানহানির মামলায় জিতে গেছেন মেসি। বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে মেসির ভূমিকার সমালোচনা করে পত্রিকাটি যা লিখেছিল, আদালত সেটিকে দেখেছেন ‘অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক ও অপমানজনক’ হিসেবে। এর জন্য প্রায় ৬৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। প্রাপ্ত অর্থ মেসি দান করে দিয়েছেন দাতব্য প্রতিষ্ঠানে। ইএসপিএন।