আইপ্যাড নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে খেলা হচ্ছে। একটু ইচ্ছা হলো গ্যালারিতে বসে আইপ্যাড দিয়ে একটা ছবি তুলে ফেললেন। সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে এ কাজটা আর করা যাবে না! ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে আইপ্যাড নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে ট্যাবলেট বা ল্যাপটপ-জাতীয় কোনো পণ্য নিয়েই ঢোকা যাবে না ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে। তবে মুঠোফোনে ছবি তোলা যাবে। কাল ওল্ড ট্রাফোর্ডে ভ্যালেন্সিয়ার সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে ইউনাইটেড। সেটির টিকিট যাঁরা করেছেন, তাঁদের সবাইকে বলে দেওয়া হয়েছিল আইপ্যাড নিয়ে মাঠে না আসতে। মাঠে যাঁরা ছবি স্বত্ব কিনেছেন, তাঁদের আপত্তিতেই এই ব্যবস্থা! ডেইলি মিরর।