আইমারের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ‘নতুন ম্যারাডোনা’র একজন, লিওনেল মেসিও তাঁকে আদর্শ মানতেন। কিন্তু ক্যারিয়ারের শুরুতে যে প্রতিশ্রুতি জাগিয়েছিলেন, সেটির পূর্ণ প্রতিফলন আর হলো কই! অপ্রাপ্তি আর আক্ষেপ নিয়েই নীরবে ফুটবলকে বিদায় বললেন ‘এল ম্যাগো’ পাবলো আইমার। গত মঙ্গলবার কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে দল থেকে বাদ পড়ার পরই বুঝতে পারলেন বিদায় বলার এখনই সময়, ‘গতকালই তাঁরা আমাকে জানাল যে কোপার দলে আমি থাকছি না এবং এটা আমি মেনে নিচ্ছি। অন্য কারও জায়গা দখল করে রাখতে চাই না আমি। এ জন্য পেশাদারি ফুটবল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’ গোলডটকম।