আইসল্যান্ড ফুটবলারদের দেশে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে ৫-২ গোলে হেরে শেষ হয়ে গেছে ২০১৬ ইউরোয় আইসল্যান্ডের স্বপ্নযাত্রা। কিন্তু তাতে কী, শেষ আটে উঠেই যে তারা গড়েছে ইতিহাস! দেশে ফিরেছে মাথা উঁচু করে। আইসল্যান্ড ফুটবল দলবে বরণ করে নিতে পরশু রাজধানী রিকিয়াভিকে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ।

হুড খোলা বাসে আইসল্যান্ড ফুটবলাররা।

ফুটবলারদের বহনকারী বাসকে ঘিরে ছিল হাজার হাজার মানুষ।

হাত নেড়ে দর্শক অভিনন্দনের জবাব আইসল্যান্ড ফুটবলারদের।

জাতীয় দলকে বরণ করে নিতে রিকিয়াভিকে জড়ো হয়েছিল প্রায় ৩৩ হাজার মানুষ।

প্রিয় ফুটবলারদের দর্শন পেয়ে কী উচ্ছ্বাস সমর্থকদের!