আকাশে বিপত্তি মেসিদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা যেভাবে এগোচ্ছে, পরশু সেটা যেন শারীরিকভাবেই অনুভব করলেন মেসিরা! কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংক্ষিপ্ত বিমানভ্রমণে বড় একটা ধকলই গেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর দিয়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রবল ঝাঁকুনির মধ্য দিয়ে এগিয়েছে আর্জেন্টিনা দলকে বহনকারী বিমান। এ সময় অধিনায়ক লিওনেল মেসিসহ বেশ কজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েন। মেসি নাকি বমিও করেছেন।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে বিমানে করে মেসিরা যাচ্ছিলেন প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরের সান হুয়ানে। সেখানেই আজ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে তারা। আর্জেন্টিনার জন্য যেটি ছিল অনেকটা বাঁচা-মরার এক ম্যাচ। এই ম্যাচে দল আর্জেন্টিনার ‘বিমান’টা ঠিকমতো উড়াল দিয়েছে কি না, তা হয়তো এতক্ষণে জেনে গেছেন আপনি। সূত্র: এএফপি।