আগন্তুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু শেষ মুহূর্তের গোলে ব্র্যাডফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রিস্টল রোভার্স। স্কোরলাইন যেমনটা বলে, তেমন নিরুত্তাপই ছিল ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের এই লিগ ম্যাচটি। ম্যাচে রোমাঞ্চ-উত্তেজনার সবই এসেছে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময়। হঠাৎই স্টেডিয়ামে ঢুকে পড়ে একটি ড্রোন। দূরনিয়ন্ত্রিত এই খুদে আকাশযান দেখে অনেকেই ভাবছিলেন, কোনো দল বোধ হয় নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। একটু পরই ভুল ভাঙে সবার, অনাকাঙ্ক্ষিত এই আগন্তুকের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই বুঝতে পেরে খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্ডি হেইন্স। সবাই মাঠ ছাড়ার তিন মিনিট পরই ড্রোনটি স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। মাঠে ফিরে ‘নিরুত্তাপ’ ফুটবল! বিবিসি।