আগস্টে শুরু বিএসএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগ বিএসএল (বাংলাদেশ সুপার লিগ) আয়োজনের জন্য কিছুদিন ধরে বাফুফের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে আসছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সকার লিগ ইউকে। প্রায় ১২ কোটি টাকা দিয়ে এই লিগের স্বত্ব কেনার কথা এরই মধ্যে জানিয়েও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এবার নয়, আগামী মৌসুম থেকে বিএসএলের দায়িত্ব নেবে তারা।
কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সকার লিগ ইউকের কর্মকর্তা আবদুল কবির জানালেন, ‘আগামী বছর আগস্টে এই লিগের সব দায়িত্ব নেব।’ দেরিতে শুরুর করার কারণ হিসেবে বললেন, ‘ক্লাবগুলো এখনো অনেক ফুটবলারকে বেতন দেয়নি। ওদের নিজেদের প্রস্তুতির একটা ব্যাপার আছে। আমরাও আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েই লিগ শুরু করতে চাই। শুরু করতে চাই তৃণমূল পর্যায় থেকে। আমরা ফুটবলের উন্নয়ন করতে চাই। এ জন্য ক্লাবগুলোকেও আর্থিকভাবে সাহায্য করব, যাতে তারা ভালো মানের ফুটবলার তৈরি করতে পারে।’