আগস্টে সাফ যুব ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টটি কক্সবাজারে করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু কক্সবাজার স্টেডিয়ামে ফ্লাডলাইটের সুবিধা না থাকায় সিলেট স্টেডিয়ামে হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও আফগানিস্তানকে নিয়ে এই টুর্নামেন্ট হবে ৯—১৮ আগস্ট। ভুটান অংশ নিচ্ছে না।
আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেন্যুর বিষয়টি চূড়ান্ত করেছে কালকের ডেভেলপমেন্ট কমিটির সভায়। এ ছাড়া এই সভায় নেওয়া হয়েছে আরও দুটি সিদ্ধান্ত—বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল ৫-১০ আগস্ট কোরিয়ায় অনুষ্ঠেয় ফুটবল উৎসবে অংশ নেবে। সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হবে আগস্টের তৃতীয় সপ্তাহে।