আগামী বিশ্বকাপেও দেল বস্ক?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ ইউরো জয়ের পর স্পেন দলের দায়িত্ব নিয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক। ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোর পর অবসর নিতে চেয়েছিলেন। তবে মতটা বদলাতেও পারেন ৬৪ বছর বয়সী স্প্যানিশ কোচ। সংবাদমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, আগামী ইউরোর পরেও তাঁকে স্পেনের কোচ হিসেবে দেখা যেতে পারে। ২০১০ সালে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জেতানো দেল বস্ক দেশটিতে খুবই জনপ্রিয়। স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি নাকি ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত তাঁকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছেন। দেল বস্কও সেটি ভেবে দেখার ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে। রয়টার্স।