আগুনে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পত্রিকার পাতা যখন ওলটাচ্ছেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়তো মাত্র শেষ হলো। কিংবা দুই দলের ১০৩তম ম্যাচটি চলছে এখনো। হাজার মাইল দূরে থেকেও আপনি অনুভব করছেন এর উত্তাপ; রোমাঞ্চ, শিহরণ! যে ম্যাচ তার শতাব্দীপ্রাচীন ইতিহাসে, এক শরও বেশি দ্বৈরথের পরতে পরতে জমিয়ে রেখেছে কতশত গল্প!
ছবিতে দুজনকে যতই বন্ধু মনে হোক, আসলে তাঁরা দুজন এক চিরন্তন বৈরিতার প্রতীক। দুই দেশের ফুটবলেরও কি নয়! ব্রাজিল মানেই তো পেলে, ম্যারাডোনা মানে আর্জেন্টিনা
ছবিতে দুজনকে যতই বন্ধু মনে হোক, আসলে তাঁরা দুজন এক চিরন্তন বৈরিতার প্রতীক। দুই দেশের ফুটবলেরও কি নয়! ব্রাজিল মানেই তো পেলে, ম্যারাডোনা মানে আর্জেন্টিনা

পেলের সামনে যখন আর্জেন্টিনা

ওই সময়টায় নিয়মিতই দেখা হতো ব্রাজিল-আর্জেন্টিনার। পেলে সেই সময়টা পেয়েছিলেন। ওই ম্যাচগুলোয় গোলও হয়েছে অনেক। আর্জেন্টিনার বিপক্ষে ১০ ম্যাচে পেলের ৮ গোল। এর মধ্যে ১৯৬৩ সালে রোকা কাপে একটা হ্যাটট্রিকও আছে, যে ম্যাচটা ব্রাজিল জিতেছিল ৫-২ গোলে। তবে এমন পারফরম্যান্সের পরও ওই ১০ ম্যাচে ব্রাজিলের একতরফা আধিপত্য ছিল না। চারটি করে ম্যাচ জিতেছে দুই দলই, ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ। বিশ্বকাপে কখনো আর্জেন্টিনার বিপক্ষে খেলা হয়নি পেলের।
ম্যারাডোনার সামনে যখন ব্রাজিল
ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলো খুব একটা স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। পাঁচবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছেন, গোল মাত্র একটি। সেটা ১৯৮১ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত একটা ম্যাচে। সব মিলিয়ে ৫ ম্যাচে একটা জয়, তিনটি হার ও একটি ড্র। এর মধ্যে দুটি ম্যাচ আবার বিশ্বকাপে। একমাত্র জয়টা ১৯৯০ বিশ্বকাপের সেই আলোচিত ম্যাচে। ১৯৮২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অন্য ম্যাচটি আর্জেন্টিনা হেরেছিল, ম্যারাডোনাকে দেখতে হয়েছিল লাল কার্ড।