আগুয়েরোয় মুগ্ধ পেলেগ্রিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন থেকেই ব্যালন ডি’অর নিজেদের সম্পত্তি করে নিয়েছেন মেসি-রোনালদো। কিন্তু ম্যানুয়েল পেলেগ্রিনি মনে করছেন, সেই রাজত্বে হানা দিতে পারবেন আগুয়েরো। পরশু টটেনহামের সঙ্গে ৪ গোল করে আগুয়েরো এখন প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা (৬১)। ম্যানচেস্টার সিটিকে দুবার ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। এবারও শুরু করেছেন ফর্মের তুঙ্গে থেকে। তাই বলে সত্যিই কি ব্যালন ডি’অর জয়ের সামর্থ্য রাখেন আর্জেন্টাইন স্ট্রাইকার? সিটির কোচ মনে করেন সেই সামর্থ্য তার আছে, ‘সে ৪ গোল করছে বলেই এ কথা বলছি না। প্রতি ম্যাচেই তার কাছে ৪ গোলের প্রত্যাশা করাও যায় না। আমি ওকে অনেক দিন ধরেই দেখছি। সে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকারদের একজন। ফিট থাকলে সে সবকিছুই করতে পারে।’ এএফপি।