আগুয়েরোকে নিয়ে শঙ্কা নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত এক হেড করে দলকে জিতিয়েছেন সার্জিও আগুয়েরো। গত মঙ্গলবার বাতাসে ঝাঁপিয়ে হেড করে গোল করার পর শরীরের ভারসাম্য আর ধরে রাখতে পারেননি, পড়ে গিয়ে কাঁধে চোট পান। গোলের পর ব্যথায় কাঁধ হাত দিয়ে ধরে রাখেন, পরে খেললেও ব্যথাটা বোঝা যাচ্ছিল। তবে বড় চোটের আশঙ্কা উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার পরের দিনই অনুশীলনে অংশ নিয়েছেন স্বচ্ছন্দে। অর্থাৎ আগামীকাল জ্যামাইকার বিপক্ষে খেলছেন ম্যান সিটি স্ট্রাইকার। রয়টার্স।