আগুয়েরোর হতাশা ও হাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের ২০ মিনিটও পেরোয়নি, তার মধ্যেই নষ্ট করলেন দু-দুটি পেনাল্টি! সার্জিও আগুয়েরোর রাতটা দুঃস্বপ্ন হয়ে ওঠারই ইঙ্গিত দিচ্ছিল। কোথায় কী! ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার উল্টো রাতটাকে আলোকিত করে রাখলেন হ্যাটট্রিক করে। স্টুয়া বুখারেস্টের মাঠে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে সিটিও জিতল ৫-০ গোলে। গার্দিওলার দলের অন্য দুটি গোল ডেভিড সিলভা ও নলিতোর। বিবিসি।