আগুয়েরোর হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও আগুয়েরো জ্বলে উঠলেন আর সেই আগুনে পুড়ল কুইন্স পার্ক রেঞ্জার্স। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে কিউপিআরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির অন্য তিনটি গোল করেছেন কোলারভ, মিলনার ও সিলভার। এই জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে আপাতত প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে ম্যান সিটি। দুই ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭০। ম্যানচেস্টার ইউনাইটেড চতুর্থ স্থানে ৬৮ পয়েন্ট নিয়ে। ইএসপিএন।