আগের অবস্থানেই আছেন আ জ ম নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনের ভোট শুরু হয়ে গেছে। এর আগে আজ সকাল থেকেই একটি মহল গুজব ছড়ায়, বাঁচাও ফুটবল পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফকে নাকি সমর্থন দিয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির।

>

বাফুফে নির্বাচন

কিন্তু আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, আ জ ম নাছির বিষয়টিকে ভিত্তিহীন ও গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। আ জ ম নাসির এ প্রসঙ্গে বলেন, ‘আমি আমার আগের অবস্থানেই আছি। যদি কেউ এমন কিছু বলেও থাকে সেটা উদ্দেশ্যপ্রণোদিত হয়েই বলছে।’ উল্লেখ্য, জেলা ও বিভাগীয় সংগঠনের পক্ষ থেকে এর আগে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদকে সমর্থন দেওয়া হয়েছিল। সেই সমর্থন অব্যাহত আছে।

আজ সকাল থেকে নির্বাচনী ভেন্যু হোটেল র‍্যাডিসনে অচেনা আগন্তুকের ভিড় দেখা যাচ্ছে। বাইরের লোকজনের উপস্থিতিতে কিছুটা ভীতিকর অবস্থাও তৈরি হয়। তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে।