আঙুল হারালেন ফুটবলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা লিবার্তাদোরেসের বাছাইপর্বের ম্যাচ খেলতে কলম্বিয়া গিয়েছিল আর্জেন্টিনার ফুটবল ক্লাব অ্যাটলেটিকো উরাকান। স্থানীয় ক্লাব কারাকাসকে ১-০ গোলে হারিয়ে বিমানবন্দরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে দলটিকে বহনকারী বাস। ওই দুর্ঘটনায় আহত হয়ে বাঁ পায়ের চারটি আঙুল হারিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার প্যাত্রিসিও তোরাঞ্জো। আহত হয়ে হাসপাতালে আছেন স্ট্রাইকার ডিয়েগো মেনদোজা ও ট্রেনার পাবলো সানতেয়া। এএফপি।