আজ আসছে উজবেকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘ই’ গ্রুপের খেলা। এতে অংশ নিতে আজ ঢাকায় আসছে উজবেকিস্তান। ২৭ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ভারত ও উজবেকিস্তান, দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া। বাংলাদেশের পরের দুটি ম্যাচ উজবেকিস্তান ও ভারতের সঙ্গে, ২৯ ও ৩১ মার্চ। বাছাইপর্বের ১০ গ্রুপ থেকে ১৫টি দল ও স্বাগতিক কাতারকে নিয়ে আগামী বছর হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আর চূড়ান্ত পর্বের সেরা তিনটি দল আগামী বছরের রিও অলিম্পিকে খেলার টিকিট পাবে।