আজ আসছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে একটি মাত্র প্রীতি ম্যাচ খেলতে আজ রাতে ঢাকায় আসছে নেপাল ফুটবল দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৭ ডিসেম্বর বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। এটি ফিফা অনুমোদিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
ম্যাচটি বিকেএসপি থেকে এসেই খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শেষে আবারও বিকেএসপিতে ফিরে যাবেন মামুনুলরা। খেলার আগে কোনো অনুশীলন পর্ব বাদ না দিতেই কোচ মারুফুল হকের এমন সিদ্ধান্ত। নেপাল অবশ্য সাফের জন্য তাদের ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কিন্তু ২৩ ডিসেম্বর কেরালায় শুরু সাফ ফুটবলের জন্য বাংলাদেশ দল ঘোষণার জন্য অপেক্ষা করতে চায় শেষ সময় পর্যন্ত। পেটের পীড়ায় ভুগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া জামাল ভূঁইয়া গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন, তবে অনুশীলন করেননি। বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও একাকী অনুশীলন করছেন চোটগ্রস্ত স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলি।