আজ আসছে নেপাল অনূর্ধ্ব-২৩ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য নেপাল অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচ দুটি খেলতে আজ ঢাকা আসছে নেপাল দল। ঢাকায় আর্মি স্টেডিয়ামে ২৬ আগস্ট প্রথম ম্যাচ বিকেল ৪টায় ও সিলেট জেলা স্টেডিয়ামে ২৯ আগস্ট দ্বিতীয় ম্যাচটি বিকেল ৫টায় শুরু হবে। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড। ২০ টাকা মূল্যের টিকিট কেটে খেলা দেখতে হবে দর্শকদের। ঢাকার ম্যাচের টিকিট পাওয়া যাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মহানগরী লিগ কমিটির কার্যালয়ে ও বাফুফে ভবনে। সিলেটের ম্যাচটির জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। এই সিরিজের টাইটেল স্পনসর হয়েছে এসএস স্টিল। কাল বাফুফে ভবনে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়েছে।