আজ আসবে তিন ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দুই দিন পরই চট্টগ্রামে শুরু শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। টুর্নামেন্টে অংশ নিতে আজ থেকে বিদেশি দলগুলোর আসা শুরু হচ্ছে। সবার আগে আসবে পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাব, একে একে শ্রীলঙ্কার সলিড এফসি ও আফগানিস্তানের স্পিনগর বাজান ক্লাব। আগামীকাল আসবে ভারতের দুটি ক্লাব ইস্ট বেঙ্গল ও কলকাতা মোহামেডান। ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান দল দুটি চট্টগ্রামে যাবে আজ।