আজ খেলবেন সুয়ারেজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজই হোয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা। তার আগে কাল মাঠে অনুশীলনে মগ্ন বার্সার আক্রমণভাগের ত্রিফলা মেসি-নেইমার-সুয়ারেজ ষ রয়টার্স
আজই হোয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা। তার আগে কাল মাঠে অনুশীলনে মগ্ন বার্সার আক্রমণভাগের ত্রিফলা মেসি-নেইমার-সুয়ারেজ ষ রয়টার্স

লুইস সুয়ারেজ কেমন করবেন বার্সেলোনায়? ভাবছেন, সেটা দেখার জন্য তো সেই অক্টোবর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। চার মাসের নিষেধাজ্ঞা কি তার আগে শেষ হবে? কিন্তু তাঁর খেলা দেখার জন্য এত দিন অপেক্ষা করতে হবে না। আজই বার্সার জার্সি গায়ে অভিষেক হয়ে যেতে পারে সুয়ারেজের।
অবাক হওয়ারই কথা। তাহলে কি নিষেধাজ্ঞা উঠে গেছে উরুগুইয়ান স্ট্রাইকারের? না, সেটি ঠিকই আছে। আজ বার্সেলোনার মৌসুমসূচক হোয়ান গাম্পার ট্রফিতে মেক্সিকোর ক্লাব লিওনের মুখোমুখি হবে বার্সা। এটি কাগজে-কলমে প্রীতি ম্যাচ। আর ফিফার নির্দেশনা অনুযায়ী অনুশীলনের পাশাপাশি প্রীতি ম্যাচে খেলতেও বারণ নেই সুয়ারেজের। আজকের ম্যাচটা তাই খেলতেই পারেন ২৭ বছর বয়সী উরুগুইয়ান।
মাত্রই কদিন আগে অনুশীলন শুরু করেছেন নতুন ক্লাবে, এখনই কি কোচ লুইস এনরিকে তাঁকে মাঠে নামিয়ে দেবেন? অনুশীলনে যা করেছেন তাতে সুয়ারেজের ভাগ্য সুপ্রসন্ন বলেই মনে হচ্ছে। এনরিকে তো এর মধ্যেই এই স্ট্রাইকারের গুণমুগ্ধ হয়ে গেছেন, ‘দুটি অনুশীলন সেশনে সে দেখিয়েছে সে আসলেই দারুণ প্রতিভাবান। আমরা এ রকম কাউকেই খুঁজছিলাম।’ এরপরের কথাগুলো সুয়ারেজের নিশ্চিতভাবেই ভালো লাগবে, ‘কাল সে কিছুক্ষণের জন্য নামতে পারে। সেটা অবশ্য খুব বেশিক্ষণ হবে না, কারণ অনেক দিন ধরে সে খেলায় নেই।’
বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ার জন্য চার মাস নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ। আপিল করেও সাজা কমাতে পারেননি, তবে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। এএফপি।