আজ জিতলেই সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের সাফ অভিযান। এর আগে কাল শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিলেন মানাফ রাব্বি, মোহাম্মদ ইব্রাহিমরা। কাঠমান্ডুতে আনফা ফুটবল একাডেমি মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে
আজ শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের সাফ অভিযান। এর আগে কাল শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিলেন মানাফ রাব্বি, মোহাম্মদ ইব্রাহিমরা। কাঠমান্ডুতে আনফা ফুটবল একাডেমি মাঠে l ছবি: বাফুফের সৌজন্যে

আগের ম্যাচেই কাজটা অনেক সহজ করে দিয়েছে নেপাল। কাঠমান্ডুতে অনুষ্ঠানরত প্রথম সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। আজ বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভুটান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩-৪৫ মিনিটে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটান ৩-১ গোলে হেরেছে নেপালের কাছে। আজ বাংলাদেশের কাছে হারলে ছয় দলের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে ভুটান। পরশু নেপাল-ভুটান ম্যাচ মাঠে বসে গভীর মনোযোগ দিয়ে দেখেছেন ফুটবলাররা।
ভুটানের বিপক্ষে শুধু জয়ই কাম্য কোচ সাইফুল বারী টিটুর কাছে, ‘সেমিফাইনালে উঠতে হলে আমাদের এই ম্যাচ জিততেই হবে। আমরা সবাই ভুটানের ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে দেখেছি। আগের চেয়ে তারা অনেক উন্নতি করেছে। ওরা এখন প্রেসিং ফুটবল খেলে। তবে আমরাও জানি কীভাবে তাদের বিপক্ষে খেলব। আপাতত আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল।’
অধিনায়ক মাসুক মিয়াও আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে, ‘এই ম্যাচ জিততে আমরা সবাই প্রস্তুত। নিজেদের সেরাটা খেলতে পারলে জয় আমাদের হবেই।’